শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দাকোপে চরম অব্যবস্থাপনার মধ্যদিয়ে সমবায় দিবস পালিত

  • প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৭ পড়েছেন

দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালনে চরম অব্যবস্থাপনা অনিয়ম আর অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। দিবসটি পালনে রয়েছে সরকারী বরাদ্দ। তবুও বিভিন্ন সমিতির কাছ থেকে আদায় করা হয়েছে লক্ষাধীক টাকা। অথচ গেঞ্জিতে একটি ব্যাংকের প্রচারনায় ক্ষুদ্ধ সমবায়ীরা। সরেজমিনে জানা যায়, উপজেলা পরিষদ ভবনের সামনে দিবসটি পালন উপলক্ষে দুটি বাঁকাতেড়া (ষ্ট্যান্ড) বাঁশে ঝুলতে দেখা যায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা। বিষয়টি দেখে তাৎক্ষনিক উপস্থিত সচেতন মহল ক্ষোভ প্রকাশ করলে দ্রুত সেটি বদলে ফেলা হয়। দিবসটি পালনে সরকারী বিশেষ বরাদ্দ থাকা সত্ত্বেও উপজেলার সকল সচল সমিতিগুলো থেকে আদায় করা হয় লক্ষাধীক টাকা। যে টাকার কোন হিসাব সমবায়ীদের জানানো হয়নি বলে অভিযোগে জানা যায়। অথচ দিবসটি পালনে ব্যবহার করা গেঞ্জিগুলো অত্যান্ত নিম্ন মানের। গেঞ্জিগুলোতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের সৌজন্যে লেখা দেখা যায়। যেটা দেখে সকল সমিতির সদস্য সমবায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। প্রতি বছর দিবসে সফল সমবায়ীদের বিশেষ সম্মাননা ও পুরুস্কার দেওয়া হয়। কিন্তু এ বছর সেটি না দেওয়ায় অংশ নেওয়া সমিতিগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এবিষয়ে উপজেলার অন্যতম সফল দীগন্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি আঃ বারিক শেখ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সপ্তাহ আগে দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় আমাদের ডাকা হয়। যেখানে আমার সমিতির পক্ষ থেকে দিবস উপলক্ষে ৫ হাজার টাকা চাঁদা দেওয়া হয়। অন্যান্য সকল সচল সমিতি চাঁদা দিয়ে অংশ নেয়। সেখানে কথা ছিল গেঞ্জিতে উপজেলা প্রশাসনের নাম থাকবে। তাহলে কেন সেখানে কেবল মাত্র অগ্রযাত্রা সমিতি এবং ব্যাংকের নাম সৌজন্যে ব্যবহার হবে। চালনা পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন জানান, সমবায়ের দিবসের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রন জানালেও সেখানে বিএনপির সাথে অমর্যাদাকর বৈষম্য মূলক আচারন করা হয়েছে বলে দাবী করেন তিনি। এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চাঁদা নেওয়ার বিষয়টি তার জানা নেই। অনুষ্ঠানের আগেই পতাকার ষ্ট্যান্ড হিসাবে ব্যবহ্নত বাঁশ বদলে ফেলা হয়। এ ছাড়া অন্যান্য অভিযোগ তিনি অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT