শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের কমিটি গঠন

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৭ পড়েছেন

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে তালার পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে পরিষদের সদস্যদের অংশগ্রহণ ও সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে কলেজ শিক্ষক আনিসুর রহমানকে সভাপতি এবং এস. এম. নাহিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে স্কুল শিক্ষক রেহানা পারভীন, সহ-সাধারণ সম্পাদক নন্দ কিশোর মন্ডল, সাংগঠনিক সম্পাদক শরীফ নেওয়াজ, কোষাধ্যক্ষ এম. এম. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মুজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম হায়দার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাধুরিমা এবং সদস্য সাকিব মনোনীত হয়েছেন। সভায় বক্তারা বলেন, পরিবেশ সচেতনতা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পরিবেশ ও জলবায়ু পরিষদ কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT