শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

তালায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ পড়েছেন

তালা প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে গাবতলা ঈদগাহ মাঠে গত সোমবার অনুষ্ঠিত হয় “তারুণ্যের সমাবেশ”। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা মহসিন মন্টু, যুগ্ম-আহবায়ক আনিছুজ্জামান আনিছ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. এরশাদ মিলন, সদস্য সচিব মাসুমবিল্লাহ বাচ্চু ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মহব্বত হোসেন। সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণ প্রজন্মের দায়িত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুষার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT