শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১০ পড়েছেন

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জুআশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. শহিদুল আলমের মনোনয়েন দাবিতে টানা পঞ্চম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বাস টার্মিনাল সংলগ্ন তারালি রাস্তার মোড় থেকে শুরু হয়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মনোনয়ন চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে কালিগঞ্জ ডাকবাংলা মোড়ের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান, সঞ্চালনা করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় বক্তব্য রাখেন শেখ নুরুজ্জামান, খায়রুল আলম, হাসান আলী, মিলন সরদার, আলাউদ্দিন সোহেল, রাজু আহমেদ জাকির, সেলিম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT