শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

টানা বর্ষণ-তুষারপাত : নেপালে এভারেস্টের পাদদেশে আটকা কয়েক শ’ পর্যটক

  • প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৭৪ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকা পড়েছেন কয়েক শ’ পর্যটক। শনিবার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশেল সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, টানা তিন দিন ধরে বর্ষণ ও তুষারপাত হচ্ছে লুকলায়। মেঘলা আকাশ ঝড়ো আবহাওয়া ও থেমে থেমে তুষারপাত-বর্ষণের কারণে দৃশ্যমানতা অনেক কমে গেছে। এ কারণে গত তিন দিন ধরে লুকলা বিমানবন্দরে বন্ধ আছ বিমান চলাচল। বহু ফ্লাইট বাতিল হয়েছে গত ৩ দিনে।
সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, টানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ আছে লুকলা বিমানবন্দরে। ফলে তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সেরে যে সব ট্রেকার ও পর্যটক লুকলায় ফিরে এসেছিলেন, তারা কাঠমান্ডুতে যাওয়ার কোনও ফ্লাইট পাননি।
পিটিআইকে সুরেন্দ্র বলেন, “পর্যটনের মৌসুমে প্রতি দিন কয়েক ডজন বিমান চলাচল করে। কিন্তু এখন সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা এবং আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গিয়েছে। অনেকেই হোটেলে জায়গা পাচ্ছেন না।”
নেপালের বিমান পরিষেবা সংস্থা তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাঁদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন অন্তত এক হাজার ৫০০ জন পর্যটক। তারা সবাই লুকলায় আটকে পড়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনও সম্ভাবনা নেই, বরং আগামী দু’দিন কোশিসহ অন্যান্য কিছু পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT