শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২১ পড়েছেন

নিউজ ডেস্ক : জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা আজ (বৃহস্পতিবার) বিকালে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১৬ আগস্ট সকাল নয়টায় শহিদ হাদিস পার্কস্থ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী, আলোচনা সভা ও সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। ১৭ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অংশীজনের সাথে খুলনা জেলার ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ শীর্ষক মতবিনিময় সভা এবং বিকাল তিনটায় জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ১৮ আগস্ট ১০টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা ও বেলা দুইটায় খুলনা মৎস্য অধিদপ্তরের পরিচালকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও, মৎস্যজীবী সমিতি, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ও মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT