বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ফুলতলায় জাতীয় যুব দিবস পালিত

  • প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ পড়েছেন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ফুলতলা খুলনার আয়োজনে রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য রেলি বের হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব মোহাম্মদ ওবায়দুল হক হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সূচি রানী সাহা। অন্যানের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ, ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, মিয়া বদরুল আলম, প্রশিক্ষিত যুব নারী সুরাইয়া খাতুন, যুব সংগঠনের ফারিয়া নওরিন রাবিতা বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব নারী ও যুবকদের ঋণের চেক এবং সংগঠক আনন্দ কুমার স্বর ১ লাখ টাকা ও ফৌজিয়া জেসমিনকে ৭৫ হাজার টাকা টাকার অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, ইউআরসি ইনস্ট্রাক্টর গুলশান আরা, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, আরডিও মোঃ তরিকুর রহমান, যুবনেত্রী প্রমি আক্তার লিজা, যুথি খাতুন, সাবিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে শিরোমণি যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT