শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

গাংনীতে বাঁশবাগান থেকে জীবিত অজ্ঞাত নবজাতক উদ্ধার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : মেহেরপুরের গাংনীর পুরাতন মটমুড়া এলাকার একটি বাঁশবাগান থেকে সদ্য ভুমিষ্ঠ জীবিত অজ্ঞাত নবজাতক উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার পুরাতন মটমুড়ার একটি বাঁশবাগান থেকে এ নবজাতককে উদ্ধার করা হয়। শুকুরকান্দী গ্রামের মোঃ তরিকুল ইসলাম বলেন, গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কান্না করছে এমন সংবাদ পাওয়ার পর আমরা তৎক্ষণাৎ বিষয়টি মন্দিরে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মোঃ হোসাইন বিষয়টি জানায় এরপর তিনি সেখান থেকে নবজাতকটি উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যায়। আনসার সদস্য হোসাইন আহমেদ বলেন, বাঁশ বাগানের মধ্যে এক নবজাতক কান্নাকাটি করছে এ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে আমাদের খবর দেয়।আমরা দ্রুত সেখানে গিয়ে শিশু কন্যাটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান থেকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল আজিজ বলেন, গাংনীর পুরাতন মটমড়ায় একদিন বয়সী এক নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।আমরা নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠিয়েছি। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এলাকাবাসী একটি নবজাতককে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়েছে।খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সব রকম খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT