শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের করাচি শহরে সোলজার বাজার এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে একটি আবাসিক ভবনের গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সোলজার বাজারের গুল রানা কলোনি এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। খবর […]

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের করাচি শহরে সোলজার বাজার এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে একটি আবাসিক ভবনের গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সোলজার বাজারের গুল রানা কলোনি এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। খবর দ্যা ডনের।
সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের পরিচালক ডা. মোহাম্মদ সাবির মেমন বলেছেন, ১৩টি মৃতদেহ এবং ১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- গ্যাস পাইপলাইনে লিকের কারণে বিস্ফোরণটি ঘটেছে, যার ফলে ভবনের কিছু অংশ ধসে পড়েছে।
পুলিশ আরও জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং নিরাপত্তা জোরদার করেছে, উদ্ধারকারী সংস্থাগুলি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘটনার খবর নিয়েছেন এবং এক বিবৃতিতে প্রাণহানির ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের অবিলম্বে উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সর্বোত্তম চিকিৎসা সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুরাদ।
একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন এবং করাচি কমিশনারকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসানও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার প্রচেষ্টার গতি ত্বরান্বিত করতে এবং আহত নাগরিকদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT