শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

এক যুগের বেশি সময় পর এমইউজের নির্বাচন : উৎসবের আমেজ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ পড়েছেন

# ৬ সেপ্টেম্বর ভোট, ৪ পদে লড়ছেন ৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক যুগের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ৬ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে প্রচার-প্রচারণা। খুলনা প্রেসক্লাব চত্বরে বিরাজ করছে উৎসবের আমেজে সাজ সাজ রব। প্রার্থীদের প্যানা, ফেস্টুন ও প্রচারণায় প্রেসক্লাবের সড়ক ও চত্বরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নগরীর বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমের হাউজেও বেড়েছে প্রার্থীদের আনাগোনা।
নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন প্রার্থনা এবং নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরছেন।
গত ২৫ জুলাই খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা। সাধারণ সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয় দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহেরকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও দৈনিক খুলনা গেজেটের সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। সভাপতি পদে আবু তৈয়ব মুন্সী এবং সহ-সভাপতি পদে মাসুদুর রহমান রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। পরে সদস্য পদে মাসুদ আল হাসান মনোনয়ন প্রত্যাহার করায় পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন—হাসান আহমেদ মোল্ল্যা, কনক রহমান, দ্বীন মোহাম্মদ রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী।
এবারের নির্বাচনে মোট ১৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১১টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামী ৬ সেপ্টেম্বর চারটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন প্রার্থী।
সাধারণ সম্পাদক পদে লড়াই
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান এবং দৈনিক আমাদের সময়ের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ হুমায়ুন কবির রানা।
সহ-সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী
সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম এবং দৈনিক খুলনা টাইমসের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আলোকিত বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মোঃ রাজু আহমেদ এবং দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি খাঁন আহসানুল আমিন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়াই
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোঃ খায়রুল আলম এবং এশিয়ান টাইমসের প্রতিনিধি মোঃ আলামিন শিকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT