শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার পর্যন্ত (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়েছে। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে লড়তে যোগ দিয়েছে মার্কিন মদদপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইতোমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করেছে। তারা দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজের।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে। এই গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা।
সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিলো। তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং ইরানজুড়ে তাদের ছত্রভঙ্গ করার জন্য এই প্রস্তুতি নেয়।
জেনিফার গ্রিফিন নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে ক্রস-বর্ডার স্থল হামলা শুরু করেছে।
রিপোর্টে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে কুর্দি যোদ্ধারা ইরানের বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। তবে বুধবার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের সশস্ত্র করছে না। তবে তিনি জানান, মার্কিন সরকারের অন্যান্য অংশও এতে জড়িত থাকতে পারে।
এ ছাড়া হোয়াইট হাউজে দেশটির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট, ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিতে সম্মত হয়েছে- এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেন। তবে তিনি বলেছেন, আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারি যে প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে অনেক পার্টনার, মিত্র এবং নেতাদের সঙ্গে কথা বলেছেন।
ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্প কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ হয়েছে তা পুরোপুরি মিথ্যা এবং এমনটি লেখা উচিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT