শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে গুলি করে হত্যা

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কেন ওই মুসলিম শিক্ষককে হত্যা করা হয়েছে, তা খুঁজে দেখছে পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু’র
বুধবার (২৫ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে রাও দানিশ আলী নামের ওই শিক্ষক দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়।
হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা। এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে দ্রুত পাশে থাকা জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে থাকা এবিকে হাই স্কুলের শিক্ষক দানিশ।
আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, হামলায় দুজনই গুলি চালায়। ঘটনার পর তারা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি জানান, রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এই হত্যাকাণ্ডের ঘটনা এমন এক দিনে ঘটলো, যেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় উত্তর প্রদেশের উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT