শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

খুলনা সরকারি কলেজের অনিক বিভাগীয় বিতর্কে চ্যাম্পিয়ন

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৭ পড়েছেন

বিজ্ঞপ্তি : দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ) আয়োজিত বিভাগীয় পর্যায়ের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খুলনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মো. মুশফিকুর রহমান অনিক। গত শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মাকসুদ হেলালী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. শাহজাহান কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন এনডিএফের কেন্দ্রীয় চেয়ারম্যান ও খুলনা পাবলিক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাকদিরুল গনি, সংগঠনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, চ্যাম্পিয়ন মো. মুশফিকুর রহমান অনিক সাংবাদিক স. ম. গোলাম মোস্তফার একমাত্র পুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT