শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৫ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার রামকৃষ্ণ পুরে নষ্ট বৈদ্যুতিক স্লুইস ঠিক করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (লিটন) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কসমেটিক ব্যবসায়ী ঘটনার দিন সকালে নিজ ঘরের বারান্দার একটি বৈদ্যুতিক স্লুইস কাজ না করায় নিজেই সারাই করার উদ্যোগ নেয়। এ সময় তিনি তার ছেলে ইমাম হাসানকে ঘরে থাকা মেইন স্লুইস অফ করতে বলে। ছেলেটা স্লুইস অফ করার চেস্টা করলেও সে ব্যর্থ হয়। অথচ রবিউল মেইন স্লুইস অফ হয়েছে ভেবে বৈদ্যুতিক লাইনে হাত দিলে তাৎক্ষনিক ভাবে সে বিদ্যুত স্পৃষ্ট হয়। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT