শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

বাগেরহাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ পড়েছেন

জন্মভূমি ডেস্ক : বাগেরহাটে সাদিয়া (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত দশটার দিকে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের একটি বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ সাদিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার পারভেজের স্ত্রী। তিন বছর ধরে স্বামীকে নিয়ে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে ভাড়া থাকতেন সাদিয়া। স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবর দিয়ে গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে। সে পেশায় একজন বাস চালক। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তার ঘরের ভিতরে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরাদেহটি ঘরের ভিতরে রেখে পালিয়ে যায়। অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবদিকে বিবেচনা করে গৃহবধূর মৃত্যুর কারণ খুঁজতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। আশা করি এর মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি। ওসি আরও বলেন, শুক্রবারের পর থেকে নিহত সাদিয়ার স্বামী পারভেজকে ওই এলাকায় আর কেউ দেখেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT