শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

যশোরে ভবন নির্মাণের অনুমোদনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৭ পড়েছেন

যশোর অফিস : পুকুর শ্রেণির জমিতে বাড়ির নকশা (প্লান) অনুমোদনের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে যশোর পৌরসভা চত্বরে ‘আবাসভূমি শ্রেণি সংশোধন আন্দোলন কমিটি, যশোর’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। আন্দোলন কমিটির সদস্য আব্দুল মতিনের নেতৃত্বে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা বলেন, জমি ক্রয়ের সময় ‘পুকুর শ্রেণি’ হিসেবে শ্রেণিবিন্যাস থাকা সত্ত্বেও সেখানে ভবন নির্মাণে কোনো সরকারি বাধা ছিল না। অনেকে পৌর কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে ভবন নির্মাণও শুরু করেছিলেন। কিন্তু ২০২২ সালে হঠাৎ করে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পুকুর শ্রেণির জমিতে আর প্লান অনুমোদন দেওয়া সম্ভব নয়। এরপর থেকে জমির মালিকদের সব নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বলেন, জমির শ্রেণি সংশোধন ও পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের অনুমতি পুনর্বহাল করা না হলে, সরকার যেন এই জমিগুলো অধিগ্রহণ করে নেয়Ñএ দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা বলেন, “আমরা কোনো অবৈধ কিছু চাই না, শুধু আমাদের বৈধ জমিতে ঘর বানানোর অধিকার ফিরিয়ে দিন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT