শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

মোল্লাহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী রাহাদের মতবিনিময়

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০০ পড়েছেন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটি  গোলটেবিল বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শূরা সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি এবং বাগেরহাট–০১ (বাগেরহাট সদর, মোল্লাহাট ও চিতলমারী) আসনের সম্ভাব্য প্রার্থী মনজুরুল হক রাহাদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে জনগণের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল ও কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। আমরা রাজনীতিকে ক্ষমতার নয়, সেবার মাধ্যম হিসেবে দেখি। সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে রাহাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও কণ্ঠস্বর। তাদের ইতিবাচক ভূমিকা সমাজ উন্নয়নে অনুপ্রেরণা জোগায়। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের জন্য ও সুনির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, সহ সেক্রেটারি এসএম নাসির উদ্দিন, শুভ বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, হাফেজ মোকারম মিয়া, রবিউল আলম, শাহজাদা হাশেমী, শেখ ইয়াসিন, মোঃ শামীম মোল্লাসহ উপজেলা জামায়েত ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT