শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

ফুলতলা উপজেলা বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২৬ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধাণের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। জনগণকে সাথে নিয়ে দেশবিরোধী সকল যড়যন্ত্র রুখে দিতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কৃষক, মজুর, জেলে, তাঁতীসহ সকল শ্রেণির মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। মঙ্গলবার বিকালে ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ধানের শীষের প্রার্থী আলি আজগর লবির নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সরকারি ফুলতলা মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার। সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বিসিবির সাবেক সভাপতি আলি আসগর লবি, খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত, জেলা মৎস্যজীবি দলের সভাপতি শেখ হেমায়েত উদ্দিন, খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরান, এস এ রহমান বাবুল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম সরদার, যুগ্ন সম্পাদক কাজী আনোয়ার হোসেন বাবু, য়াহিদুজ্জামান নান্না, এনামুল হোসেন পারভেজ, শেখ লুৎফর রহমান, মশিউর রহমান বিপ্লব, সরদার আতাউর রহমান, ইব্রাহিম সরদার, জামাল হোসেন ভুঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT