শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৩২ পড়েছেন

পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা বিএনপির মনিরুল হাসান বাপ্পি কে ভারপ্রাপ্ত সদস্য সচিব করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে পাইকগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা- ৬ (কয়রা -পাইকগাছা) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য মিছিলে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে চৌরাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করে। এসময় জেলা বিএনপির সদস্য অ্যাড. আব্দুস সাত্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, সেলিম রেজা লাকি, অ্যাড. সাইফুদ্দিন সুমন, নাজির আহমেদ, মিজান জোয়ারদার, আবু সালেহ মো. ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT