শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

নগরীর ২৭ ও ২৫নং ওয়ার্ড সিপিবি’র সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ পড়েছেন

বিজ্ঞপ্তি : আগামী ১৪ নভেম্বর ’২৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিপিবি খুলনা মহানগরীর ২৭নং ওয়ার্ড শাখার এক সভা গত শনিবার বিকেল ৫টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে শাখা সম্পাদক কমরেড গোলাম রব্বানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড সায়েদুর রহমান, কমরেড অ্যাড. সুব্রত কুণ্ডু, কমরেড মহেন্দ্রনাথ সেন, কমরেড হরিপদ দেবনাথ প্রমুখ। অনুরূপ ২৫নং ওয়ার্ড শাখার এক সভা সন্ধ্যা সাড়ে ৬টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে শাখা সম্পাদক কমরেড ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড পংকজ পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড আনন্দ মোহন রায় প্রমুখ। উভয় সভায় আগামী ১৪ নভেম্বর ’২৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT