শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

তালায় দুম্বার মাংস বিতরণ

  • প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৪ পড়েছেন

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় এতিমখানা, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ও গুচ্ছ গ্রামের দুস্থদের মধ্যে দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার উপস্থিত থেকে উক্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। গত শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুস্থ এতিমদের জন্য বরাদ্দকৃত এ দুম্বার মাংস বিতরণ করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলার তালিকাভূক্ত প্রতিটি এতিমখানার প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে দুম্বার মাংস পৌঁছে দেয়া হয়েছে। তবে গুচ্ছগ্রামে নিজের হাতে দুস্থদের মাঝে এই মাংস বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, তালায় ৩৩ কার্টুন দুম্বার মাংস পেয়েছি। যেটা নিজে উপস্থিত থেকে স্বচ্ছভাবে বন্টন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT