শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৬ পড়েছেন

তথ্যবিবরণী : পতাকা উত্তোলন, সমাবেশ, সমবায় শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার খুলনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ ফিরোজ শাহ বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় এর গুরুত্ব অপরিসীম। সমবায়ের গুরুত্ব সবসময় আছে ও ভবিষ্যতে থাকবে। সমবায় মানে একটি কাজ সকলে মিলে করা। দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, শৃঙ্খলাবোধ, নারীদের উন্নয়ন, গ্রামীণ দরিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা করা হয়ে থাকে সমবায়ের মাধ্যমে। তিনি বলেন, সমবায় মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়। সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় সকলে মিলে দেশের জন্য কাজ করবো। সমবায় আন্দোলনকে আরো বেগবান করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধান অতিথি। অনুষ্ঠানে জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন স্বাগত বক্তৃতায় জানান, জেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা প্রাথমিক ১৯৬৭টি ও কেন্দ্রীয় ২৬টি। এবছর সরকারি রাজস্ব ও অডিট ফি বাবদ আদায় ২৪ লাখ ৪০ হাজার ৭১০ টাকা এবং সমবায় উন্নয়ন তহবিল আদায় ১৭ লাখ ৪৯ হাজার ৭৯৯ টাকা। দুইটি আশ্রয়ণ প্রকল্পের বিতরণকৃত ঋণ ৪৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকা ও আদায় কৃত ঋণ ৪০ লাখ ৮১ হাজার ৫৯৮ টাকা। আশ্রয়ণ প্রকল্প-২ এর ৪২টিতে বিতরণকৃত ঋণ ২১ লাখ ৭৫ হাজার টাকা ও আদায় কৃত ঋণ ১৮ লাখ নয় হাজার ৪১০ টাকা। এছাড়া আশ্রয়ণ ফেইজ-২ এর ২২টিতে বিতরণকৃত ঋণ এক কোটি ৪৪ লাখ ৭৭ হাজার পাঁচশত টাকা এবং আদায় কৃত ঋণ ৯৯ লাখ ২১ হাজার ৯৬০ টাকা। সমবায় অধিদপ্তরের বাস্তবায়িত দুইটি উপজেলায় দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে বিতরণকৃত ঋণ সাত কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা ও আদায়কৃত ঋণ পাঁচ কোটি সাত লাখ ৯৯ হাজার টাকা, দুইটি উপজেলায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়নে বিতরণকৃত ঋণ সাত কোটি ৬৬ লাখ টাকা ও আদায় কৃত ঋণ চার কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকা। জেলার ফ্যামিলি ওয়েলফেয়ার প্রকল্পে বিতরণকৃত ঋণ দুই লাখ ৬০ হাজার টাকা ও আদায়কৃত ঋণ শতভাগ এবং শক্তিশালীকরণ প্রকল্পে বিতরণকৃত ঋণ চার লাখ ৬৫ হাজার টাকা এবং আদায়কৃত ঋণ শতভাগ। খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসের প্রতিপাদ্যের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্মনিবন্ধক মোঃ নূরুন্নবী। অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন, সমবায়ী বিষ্ণুপদ রায় ও মোঃ মারুফ বিল্লাহ বক্তৃতা করেন। অনুষ্ঠানে খুলনা বিভাগের ৬ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে চারটি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও দুই সমবায়ীর মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT