শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, যত দিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে—ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দু’জন জ্যেষ্ঠ আমলার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম বন্ধ করা, অর্থনৈতিক সংকট এবং সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় নেপালের রাজধানী কাঠামান্ডুতে। শিক্ষার্থী ও জেন জি’দের ডাকা এই আন্দোলন অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো দেশে।
আন্দোলন দমন করতে পুলিশ মোতায়েন করে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি’র নেতৃত্বাধীন সরকার। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাতে ২ দিনে কমপক্ষে ৭৩ জন নিহত হন। বিক্ষোভে দ্বিতীয় দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ কেরন অলি।
অলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে এসেছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। বিক্ষোভ, সহিংসতা এবং সেসময়কার ঘটনাপ্রবাহ তদন্ত করতে একটি কমিশনও গঠন করেছেন তিনি।
আগামী ২০২৬ সালের মার্চে নেপালে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT