শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

শ্যামনগরের দর্শনার্থীদের নজর দক্ষিণ বড়কুপটে ২১ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দর্ষণ

  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি : শ্যামনগরে এবার দুর্গা পূজা উপভোগ করার জন্য দর্শনার্থীদের নজর দক্ষিণ বড় কুপট ‌। দক্ষিণ বড়কোটে তৈরি করা হয়েছে ২১ ফুট উচ্চতা দুর্গা প্রতিমা ‌‌‌‌‌। আর এই প্রতিমা দর্পণের জন্য হাজার হাজার দর্শনার্থী ও সাধারণ মানুষের ভিড় জমতে পারে এমন আশঙ্কায় শ্যামনগর থানার প্রশাসন দক্ষিণ বড় কুপট‍ সার্বজনীন দূর্গা মন্দিরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে ‌। ইতিমধ্য দক্ষিণ বড় কপট ‌ এই ঐতিহাসিক পূজা মন্ডপটি প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেছেন এবং এখানে পাঁচ ‌স্তরের নিরাপত্তায় চাদরে ‌ঢেকে রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ‌।‌‌‌‌‌‌‌‌শ্যামনগর উপজেলার দক্ষিণ বড়কুপট বৈদ্য বাড়ি নদীরপাড় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মন্ডপে এবছর উন্মোচিত হচ্ছে এক বিস্ময়কর সৃজনশৈলী ২১ ফুট উচ্চতার বিশ্বরূপ দুর্গা। পরমেশ্বর ভগবান বিষ্ণুর বিশ্বরূপের মাঝে মা দুর্গার আবির্ভাব, যা দর্শকের চোখে শুধু একটি প্রতিমা নয়, বরং সৃষ্টির অনন্ত মহিমার প্রতিচ্ছবি।
এই মন্ডপের ইতিহাসই হলো অভিনবত্বের ইতিহাস। কখনো ৩৫ ফুট কৈলাস পর্বত, কখনো ৪০ ফুট উঁচু যুগল শিব-দুর্গা- প্রতি বছরই নতুন থিমে আলোড়ন তোলে দক্ষিণ বড়কুপট। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদীর পাড়ে, বারো সিঁড়ি পেরিয়ে প্রতিমার সান্নিধ্যে পৌঁছানো মানেই দর্শকের মনে হবে এক আধ্যাত্মিক যাত্রা শুরু হলো।
প্যান্ডেলের অভিনবত্ব: এবারের মন্ডপটি যেন এক জীবন্ত মন্দির। বাঁশ, কাপড়, কাঠ ও পরিবেশবান্ধব উপকরণে তৈরি কাঠামোয় উঠে এসেছে বিশ্বরূপ দর্শন-এর মহিমা। ভিতরে ঢুকলেই দর্শক নিজেকে খুঁজে পাবেন এক ভিন্ন জগতে-আলোর ছটা, ছায়ার খেলা, এবং চারপাশের প্রাচীন শাস্ত্রীয় রূপচিত্র দর্শণার্থীদের যেন নিয়ে যাবে স্বর্গীয় অভিজ্ঞতায়।
প্রতিমার অভিনবত্ব: ২১ ফুট উচ্চতার মূর্তি শুধু আকারে নয়, তার রূপমাধুর্য ও শিল্পীসত্ত্বায় অতুলনীয়। মায়ের চোখের দৃষ্টি, মুখের মায়াবী অভিব্যক্তি আর হাতে বিশ্বরূপের ভঙ্গিমা- সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে ভক্তির পাশাপাশি এক অসাধারণ ভিজ্যুয়াল আর্ট। স্থানীয় শিল্পীরা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে প্রতিমাটিকে সাজিয়েছেন এক আধ্যাত্মিক কাব্যের রূপে।
কেন মানুষের হৃদয়ে জায়গা পাবে:
নদীর পাড়ের মনোরম পরিবেশে দাঁড়িয়ে প্রতিমা যেন প্রকৃতি ও ভক্তির মেলবন্ধন ঘটিয়েছে।
অভিনব থিম বিশ্বরূপে মায়ের আবির্ভাব অন্য কোথাও দেখা যায়নি।
প্যান্ডেলের প্রতিটি কোন দর্শকের চোখ ও মনে এক নতুন বিস্ময় সৃষ্টি করবে।
ভক্তি, শিল্পকলা ও আধ্যাত্মিক অভিজ্ঞতা-তিনটি উপাদান একসাথে মিলেছে এই আয়োজনে।
আমন্ত্রণ: দক্ষিণ বড়কুপট বৈদ্য বাড়ি নদীরপাড় পূজা মন্ডপে মা দুর্গার এই বিশ্বরূপ দর্শন একবার দেখলে হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এই প্রতিমা ও প্যান্ডেল শুধু চোখকে নয়, আত্মাকেও পূর্ণ করবে শান্তি ও আনন্দে। তাই দেশ-বিদেশের সকল ভক্ত ও দর্শণার্থীদের প্রতি আন্তরিক আহ্বান-এসে দেখে যান, মায়ের অপরূপ বিশ্বরূপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT