শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরায় তিন মাসে ৬৩২ অপরাধ, নিহত ৯

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় গত তিন মাসে (জুন-আগস্ট) ৬৩২টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে খুন হয়েছেন ৯ জন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ২৪টি এবং অপমৃত্যু হয়েছে ১২৬ জনের। এ সময়ে মাদক সংক্রান্ত ১৮৭টি মামলা, মানব পাচারের ১৭টি এবং চোরাচালানের ১১টি মামলা রুজু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরায় একটি এডভোকেসি ডায়ালগ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভাটি আয়োজন করে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এবং উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায়। তথ্যগুলো তুলে ধরা হয় সাতক্ষীরা জিআরও অফিসের বরাতে।
সভায় আরও জানানো হয়, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ২৭৭৭টি, শিশু নির্যাতনের ৬৭৭টি, মানব পাচারের ঘটনায় ১৪৯টি এবং ১০২৬টি পিটিশন মামলাসহ মোট ৪৬২৯টি মামলা বিচারাধীন রয়েছে।
গণমাধ্যম বিশ্লেষণে উঠে আসে, আলোচ্য তিন মাসে জেলার বিভিন্ন স্থানে হত্যাসহ অন্তত ৪০টি অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে।
সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনাকে তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, অপরাধ প্রবণতা কমাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ, আহ্বায়ক, ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট মুনিরউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএফ-এর জেলা সমন্বয়ক টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক নেতা অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ ড. দিলারা বেগম, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ আশেক-ই এলাহি, আলী নূর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, মফিজুর রহমান, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, সাবিকুর রহমান বাবলা, মাহবুবুল হক প্রমুখ।
বক্তারা সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT