শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সুন্দরবনের পরিবেশ রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়

  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ পড়েছেন

সাতক্ষীরা ‌প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
রূপান্তর সাতক্ষীরার সমন্বয়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এসআই দেবব্রত চিন্তাপুত্র ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম ও নানান শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তারা সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের অযাচিত ব্যবহার সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্রের জন্য মারাত্মক হুমকি। এর ফলে শুধু প্রাণীকূল নয়, মানুষও ক্ষতির মুখে পয়ছে। বক্তারা সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে এসবের ব্যবহার কমানোর আহ্বান জানান। একইসাথে বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্য একটি মহামূল্যবান সম্পদ। একে রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT