শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : খুলনার শিপইয়ার্ড ১নং পন্টুনের সাথে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে ওই যুবকের মরদেহ দেখে নৌ-পুলিশকে জানানো হলে তারা লাশটি উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, দুপুর পৌনে ১২টার দিকে শিপইয়ার্ড ১নং পন্টুনের সাথে বেধে থাকা অজ্ঞাত পরিচয়ে যুবকের মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দুপুর ১টা ৫ মিনিটে গিয়ে তা উদ্ধার করি। তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। শরীরের কিছু অংশে পচন ধরেছে। তাছাড়া যুবকের পরনে একটি সাদা পায়জামা এবং উপরের অংশে কোন কিছু ছিলনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT