শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ

  • প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ : জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন ও আহত একজনের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান মো. আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এ চেক বিতরণ করেন।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, বিআরটিএ সদর কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জি.) ফারুক আহমেদ, সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক উসমান সরোয়ার আলম।
এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিকাল এসিস্টান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারি নাসিরউদ্দিন প্রমুখ।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তার পরিবার অসহায় হয়ে পড়ে। একইভাবে কেউ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করলে তার জীবনে নেমে আসে দুর্বিসহ যন্ত্রণা। এ সব কথা মাথায় রেখে সরকার আইন করে ওইসব পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই দুর্ঘটনায় কেউ মারা যাওয়া বা আহত হওয়া সম্পর্ক আইনের বিষয়টি সাধারণ মানুষের মাঝে প্রচার করতে হবে। দুর্ঘটনায় আহত বা নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেয়ে সকলে মিলে দুর্ঘটনা শূন্যের কোটায় পৌঁছে দিতে সকলকে কাজ করতে হবে।
বিআরটিএ এর ট্রাষ্টি বোর্ড এর সহায়তায় ৫ জন নিহতের পরিবারের মাঝে মাথাপিছু পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা এবং আহত এক জনকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিআরটিএ চেয়ারম্যানের হাত থেকে চেক গ্রহণ করেন, নাজমা খাতুন, শোহানা খাতুন, আব্দুল খলিল সরদার, অপূর্ণা রেজা ও ফাতেমা খাতুন। এ ছাড়া আহত জুলফিকার আলমের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT