শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নগরীর লবণচরায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৩ পড়েছেন

নিউজ ডেস্ক : নগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬|
শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-৬ এ অভিযান পরিচালনা করে| বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম| আটক দুইজন হলেন নাজিম ওরফে নাদিম (৩০) ও মোঃ মাসুদ রানা (৩৭)|
র‌্যাব-৬ সূত্র জানায়, আটকের পর লবনচরা এলাকায় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়| আটককৃতরা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত|

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম বলেন, আটককৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে| মামলা শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT