নিউজ ডেস্ক : নগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬|
শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে র্যাব-৬ এ অভিযান পরিচালনা করে| বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম| আটক দুইজন হলেন নাজিম ওরফে নাদিম (৩০) ও মোঃ মাসুদ রানা (৩৭)|
র্যাব-৬ সূত্র জানায়, আটকের পর লবনচরা এলাকায় নাদিমের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়| আটককৃতরা অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত|
র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম বলেন, আটককৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে| মামলা শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাদের খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে|
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com