শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কেশবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫ পড়েছেন

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে লাভলু মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ| গত মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়|

গ্রেফতারকৃত লাভলু মোল্লা কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে|

মামলার এজাহার ও থানা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে লাভলু মোল্লা তার প্রতিবেশী মাদ্রাসা পড়ুয়া ওই কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়| সেখানে ঘরের ভেতরে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠেছে| পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কেশবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে (মামলা নং-১৫)| মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লাভলু মোল্লাকে গ্রেফতার করে|

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন জানান, “স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে| একই সাথে ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে|”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT