কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে লাভলু মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ| গত মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়|
গ্রেফতারকৃত লাভলু মোল্লা কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে|
মামলার এজাহার ও থানা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে লাভলু মোল্লা তার প্রতিবেশী মাদ্রাসা পড়ুয়া ওই কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়| সেখানে ঘরের ভেতরে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠেছে| পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কেশবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে (মামলা নং-১৫)| মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লাভলু মোল্লাকে গ্রেফতার করে|
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন জানান, "স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে| একই সাথে ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে|"
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com