শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৫ পড়েছেন
মোংলা  প্রতিনিধি : জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ) বেলা সাড়ে ১১টার দিকে মোংলা পৌর মার্কেট চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন  জামায়াত ১৯৭১ সালে কি করেছিল তারই বহিঃপ্রকাশ আমরা এখনও দেখতে পারছি।
গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ  এবং সংসদীয় আসন বাতিলের দাবি জানান
বক্তরা। একই সঙ্গে তারা জামায়াতের অতীত ভূমিকারও সমালোচনা করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম এবং উপজেলা মহিলা দলের নেত্রী নার্গিস বেগম।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও থুথু নিক্ষেপ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে কুশপুত্তলিকাটি আগুনে পুড়িয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT