শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

নষ্ট ‌হচ্ছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জব্দ করা কয়েক হাজার নৌকা–ট্রলার

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি : অযত্ন আর অবহেলায় নষ্ট হতে বসেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিভিন্ন সময় জব্দ হওয়া কয়েক হাজার নৌকা ও ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণ বা দ্রুত নিলামের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, দাবি স্থানীয়দের। তবে বন বিভাগ বলছে, ইচ্ছা থাকলেও আইনি জটিলতার কারণে নৌযানগুলো নিলাম বা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।

এটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর দৃশ্য। শুধু বুড়িগোয়ালিনী নয়, একই দৃশ্য কদমতলা, কৈখালী ও কোবাদক স্টেশনেরও।
বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে বিভিন্ন সময় বনবিভাগের অভিযানে জব্দ হওয়া দুই হাজারের বেশি ছোট-বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। কিন্তু এ বিষয়ে কার্যকরী কোন পদক্ষেপ নেই বনবিভাগের।
আটক নৌযানগুলোর দ্রুত আইনি জটিলতা নিষ্পত্তি এবং মালিকানাবিহীন নৌকাগুলো নিলামের ব্যবস্থা করার দাবি সচেতনমহলের।
মামলা নিষ্পত্তি ও নিলাম প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই নৌযান গুলো অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে, বললেন বনবিভাগের কর্মকর্তা।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
সুন্দরবনে জব্দ হওয়া এসব নৌকা ও ট্রলার দ্রুত নিলাম বা রক্ষণাবেক্ষণের মাধ্যমে কোটি কোটি টাকার এই সম্পদ রক্ষার জোর দাবি জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT