শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

থাইল্যান্ডের চিড়িয়াখানায় একে একে মারা গেল ৭২ বাঘ

  • প্রকাশিত সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় গত কয়েক সপ্তাহে অন্তত ৭২টি বাঘ মারা গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।
বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষায় অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতিও ধরা পড়েছে।
জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতানামুংকলানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাঘ অসুস্থ হলে তা বিড়াল বা কুকুরের মতো প্রাণীর ক্ষেত্রে যতটা সহজে ধরা যায়, ততটা সহজে শনাক্ত করা যায় না।
আমরা যখন বুঝতে পেরেছি তারা অসুস্থ, তখন অনেক দেরি হয়ে গেছে। যে চিড়িয়াখানায় বাঘগুলোর মৃত্যু হয়েছে সেটির নাম ‘টাইগার কিংডম’।
শনিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।
তাদের ওয়েবসাইটে দর্শনার্থীদের জন্য বাঘ স্পর্শ করার এবং বড় এই বন্য প্রাণীগুলোর সঙ্গে ছবি তোলার সুযোগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া জানিয়েছে, এই বাঘগুলো দুর্দশা, বন্দিত্ব ও ভয়ের মধ্যে যেভাবে বেঁচে ছিল সেভাবেই তাদের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT