শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ফকিরহাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ পড়েছেন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নিজ মেয়ে (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা নছিমন চালক আল মাহমুদ শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে থানায় একটি ধর্ষণ মামলা করেছে ওই মেয়ে চাচা মামুন শেখ।

পুলিশ জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় লম্পট বাবা শরীর ম্যাসেস করার জন্য তার মেয়েকে ঘরে ডেকে নেয়। এসময় মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক করে ধর্ষণ করে।

স্থানীয়দের সহযোগিতায় লম্পট বাবা আল মাহমুদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, এ ঘটনায় ভিকটিমের চাচা মামুন শেখ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(৯) এর ১ ধারায় থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামী মাহমুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দী গ্রহন প্রক্রিয়াধিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT