শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

টিউলিপের কারাদণ্ডের খবরে সয়লাব ব্রিটিশ মিডিয়া

  • প্রকাশিত সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে ।
দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর, তার বোন শেখ রেহানাকে সাত বছর ও তার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য। সমালোচনার মুখে গত জানুয়ারিতে দেশটির সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। সে সময় তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে টিউলিপের কারাদণ্ডের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
দ্য গার্ডিয়ান টিউলিপকে নিয়ে দুটি প্রতিবেদন করেছে। তাদের প্রথম প্রতিবেদনে শিরোনাম, ‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত’।
গার্ডিয়ান আরেকটি প্রতিবেদনে লিখেছে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের পেছনে কারণ কী ছিল?
ফিন্যান্সিয়াল টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড।
স্কাই নিউজ লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড।
দ্য টেলিগ্রাফ লিখেছে, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড।
যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট লিখেছে, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড।
মাই লন্ডন লিখেছে, লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে অনুপস্থিতিতে বিচারের পর কারাদণ্ড।
এলবিসি লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মেট্রোর শিরোনাম, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড।
আইটিভি শিরোনাম করেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারের পর কারাদণ্ড।
দ্য সান লিখেছে, খালার মৃত্যুদণ্ডের কয়েক সপ্তাহ পর লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতির অভিযোগে অনুপস্থিতিতে কারাদণ্ড।
ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার লিখেছে, লেবার পার্টির এমপিকে বড় দুর্নীতি কেলেঙ্কারির পর দুই বছরের কারাদণ্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT