শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

  • প্রকাশিত সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯০ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় ১৪ জন উপস্থিত ছিলেন। খবর রয়টার্সের।
সামাজিক মাধ্যম ফেসবুকে স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, ‘এটি একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান ছিল। আমি ঘটনার সব তথ্য জানার চেষ্টা করছি এবং সঠিক উত্তর পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে লুসিল এভিনিউ ১৯০০ ব্লকের কাছে গুলির খবর আসে।
সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) সান জোআকুইন কাউন্টি শেরিফ অফিস জানায়, ‘এখন পর্যন্ত প্রায় ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে চারজন নিহত হয়েছেন।’
ওই অফিস আরও জানায়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী এটিতে পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা সব সম্ভাবনা যাচাই করছেন। তদন্তকারীরা হামলাকারীর বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT