শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন

সৌদি যুবরাজের সামনে খাসোগি হত্যার প্রশ্নে ট্রাম্পের উত্তর- ‘এমনটা ঘটে’

  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪০ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের বৈঠক শেষে সাংবাদিকদের সারি থেকে হঠাৎ প্রশ্ন আসে জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে। মুহূর্তেই বদলে যায় মার্কিন প্রেসিডেন্টের সুর। ক্ষিপ্ত হয়ে জবাব দেন, যুবরাজকে বিব্রত করতেই এমন প্রশ্ন করা হয়েছে।
এরপর ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই বলেন, ওই হত্যাকাণ্ড নিয়ে মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না। আপনি (প্রশ্নকারী সাংবাদিক) যার সম্পর্কে জানতে চাইছেন তিনি (খাশোগি) খুবই বিতর্কিত ছিলেন। অনেকেই তাকে পছন্দ করতেন না। ফলে এমনটা (হত্যা) ঘটে।
বিবিসি বলছে, সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন, তা মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাসোগিকে হত্যা করা হয় ২০১৮ সালে। ২০২১ সালে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই এই ঘটনার অনুমতি দিয়েছিলেন।
ট্রাম্পের উত্তর দেওয়া শেষ হলে এ প্রসঙ্গে কথা বলেন যুবরাজ মোহাম্মদ। তিনি বলেন, হত্যাকাণ্ড তদন্তে তাঁর প্রশাসন যথাযথ পদক্ষেপ নিয়েছে। ওই ঘটনাটি ছিল বেদনাদায়ক।
ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় খাসোগির স্ত্রী হানান বিবিসি নিউজ নাইটকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের দাবির সঙ্গে যুবরাজের আগের বক্তব্যের মিল নেই। ২০১৯ সালে যুবরাজ নিজেই একটি অনুষ্ঠানে অপরাধের দায় স্বীকার করেছিলেন ও দায়িত্ব নিয়েছিলেন। এক্স-এ (আগের টুইটার) দেওয়া এক পোস্টে হানান আরও জানান, ক্ষমা ও হত্যার ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানাতে তিনি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করতে চান।
খাসোগির স্ত্রী হানান বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাস করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT