শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

হুইপ বকুল’র পক্ষ থেকে ১২ ও ১৪নং ওয়ার্ডে চাল বিতরণ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পড়েছেন

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র পক্ষ থেকে খুলনা নগরীর ১২নং ওয়ার্ডের দরিদ্র-হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সারে ৫ টায় কেসিসি’র ১২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী।

১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জাহিদুল হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোদাবক্স কুরাইশী কাল্লু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খালিশপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস।

এছাড়াও ১২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুল, ওয়ার্ড ও থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৫ টায় ১৪নং ওয়ার্ডের বৈকালী বাজার সংলগ্ন কাজী আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ডে বসবাসরত ২০০ দরিদ্র-হতদরিদ্র পরিবারের হাতে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র পক্ষ থেকে চাউল তুলে দেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT