রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

সাগরে ছুটেছে ফিশিংবোটবহর দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছধরা শুরু

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯০ পড়েছেন

শরণখোলা প্রতিনিধি : দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছ ধরা শুরু করেছেন জেলেরা| সাগরে জলদস্যু আতংক মাথায় নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতের পরে সাগরে ছুটতে শুরু করেছে ফিশিংবোট বহর| মৎস্যঘাট সমূহে সৃষ্টি হয়েছে উৎসবমূখর পরিবেশ| বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শরণখোলার রাজৈর মৎস্যঘাটে গিয়ে উৎসবমূখর পরিবেশে জেলেদের নিজ নিজ ফিশিংবোটে মাছ ধরার জাল, বরফ, জ্বালানীতেলসহ রসদ সামগ্রী বোঝাই করতে দেখা গেছে| মৎস্য বিভাগ মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে| গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা ১১ জুন মধ্য রাত ১২টায় শেষ হয়েছে| নিষেধাজ্ঞা উঠে যাওয়া মাত্রই জেলেরা মাছ ধরার জন্য ফিশিংবোট নিয়ে বঙ্গোপসাগরে যাত্রা করেছে| অপরদিকে, নামপ্রকাশে অনিচ্ছুক বরগুনা ফিশিং ট্রলার মালিক সমিতির একজন কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার অনেক আগেই পাথরঘাটা অঞ্চলের অনেক ফিশিংবোট মাছ ধরার জন্য সাগরে চলে গেছে| খোন্তাকাটা গ্রামের জেলে রফিকুল ও শান্ত জানালেন, অবরোধের (নিষেধাজ্ঞা) দুই মাস অনেক কষ্টে কেটেছে তাদের| মাছ ধরা বন্ধ থাকায় ধারদেনা করে চলতে হয়েছে| এখন সাগরে মাছ ধরে সেই দেনা শোধ করতে হবে| সাগরে বনদস্যু /জলদস্যুদের ভয়ও তাড়া করছে তাদের| সাগের যাতে নিরাপত্তা দেওয়া হয় সেব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন তারা| শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ও মৎস্য ব্যবসায়ী মোঃ আবুল হোসেন বলেন, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে যাওয়ার জন্য প্রস্ততি শেষ করেছেন| বৃহস্পতিবার মধ্য রাতের পরে জেলেরা ফিশিংবোটবহর নিয়ে সাগরে ছুটবে| ৫৮ দিন মাছ ধরতে না পেরে হয়েছেন ঋণগ্রস্থ| অনেক জেলে কাজ হারিয়ে অন্যত্র কাজের জন্য ঢাকা চট্রগ্রাম চলে যাওয়ায় ফিশিংবোট মালিকরা ক্ষতির মুখে পড়েছেন| অপরদিকে, বর্তমানে দস্যু আতঙ্ক নিয়েই সাগরে যেতে হচ্ছে জেলেদের| দস্যুরা জেলেদের নির্যাতন, অপহরণ ও আহরিত মাছসহ ট্রলারের সবকিছু লুটে নেয়| পুরো চালান শেষ করে খালি হাতে ফিরতে হয় জেলেদের| কোনো জেলে অপহরণ হলে গুণতে হয় লাখ লাখ টাকা মুক্তিপণ| তাই মৌসুমের শুরুতেই দস্যুদমনে কঠোর উদ্যোগ না নিলে কাঙ্খিত ইলিশ আহরণ হবেনা বলে মৎস্যজীবি নেতা আবুল হোসেন জানিয়েছেন| শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্য রাতের পরে জেলেরা মাছ ধরতে সমুদ্রে রওয়ানা হবেন| সমুদ্রে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মৎস্য বিভাগ গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানালেন এই কর্মকর্তা|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT