শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার ১ নং গৌরম্ভা ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চয়নের কপির দোকানে বসে থাকা অবস্থায় সন্দেহভাজন এক যুবক ও এক তরুণীকে আটক করেছেন স্থানীয় জনতা। পরবর্তীতে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দুই তরুণ-তরুণীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা তাদের জিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি আরও সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

​খবর পেয়ে রামপাল থানার এসআই মো. হাসানুজ্জামান হাসান এবং সহকারী পুলিশ অফিসার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ ওই যুবক ও তরুণীকে নিরাপদে নিজেদের হেফাজতে নিয়ে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে আসে।

​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায়, তার বয়স ১৫ বছর। এ সময় তার কাছে পিতা-মাতার মোবাইল নম্বর চাওয়া হলে সে কোনো নম্বর দিতে পারেনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT