শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ পড়েছেন
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর গণঅভ্যুত্থান ঠিক সে সময়ে জনতা এবং সশস্ত্র বাহিনীর চিন্তা যখন এক বিন্দুতে মিলেছে তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি আরো বলেন, ৭৫-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থান একটি শিক্ষাকে দেয়, দেশ ও জাতির প্রয়োজনে জনতা এবং সশস্ত্র বাহিনী অলিখিত অপ্রকাশ্য যে দেয়াল, অনেক সময় সে দেয়াল ভেঙে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে জনতা এবং সশস্ত্র বাহিনী সকল সময় সঠিক সিদ্ধান্তটাই গ্রহণ করেছে।
সশস্ত্র বাহিনীর চেইন অফ কমান্ডের কথা আমরা যতই বলি, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিও যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস না করেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ না করতে পারেন, তাহলে তার কমান্ড অধস্তন কর্মকর্তারা অনুসরণ করেন না।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, ৭ই নভেম্বর ও ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সকলে এক হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহবান জানান ।
অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আহ্বায়ক নুরুজ্জামান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মিজানুর রহমান খান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT