
শরণখোলা প্রতিনিধি : শরণখোলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রায়েন্দা বাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ান ইফতেকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার প্রমূখ।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় জীবনে ৭ নভেম্বরের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন কাজি, অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আল মামুন।
অপরদিকে, শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, আর কেডিএস বালিকা বিদ্যালয়, তাফালবাড়ি সিনিয়র মাদ্রাসা, মাতৃভাষা ডিগ্রি কলেজ ও শরণখোলা আইডিয়াল ইন্সটিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানেও বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে।
Leave a Reply