শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী ইয়েমেনের বাজারে বিমান হামলায়, নিহত অন্তত ৩০ জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, দেবে মাসিক মোবাইল খরচও তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত ‘ওয়ান ম্যান শো’, তৃতীয় টেস্টেই মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি হৃদয়ের ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ পড়েছেন
বিশেষ প্রতিনিধিঃ  জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন, ১৯৭৫ সালের  ৭ নভেম্বর সেনা অধিনায়ক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবন ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ইতিহাসে ছিল এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ৭ নভেম্বর সংগঠিত সিপাহি-জনতার বিপ্লবই আমাদের মহান স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জিয়াউর রহমানকে দেশের রাজনীতিতে টেনে এনেছিল,এক কঠিন সময়ে তাকে জাতির মহান কাণ্ডারীর ভূমিকায় বসিয়েছিলেন। মুক্তিযুদ্ধের  জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত হয়ে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রশাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য নেতৃত্ব প্রদান করেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে অগ্রনী ভূমিকা পালন করেন। ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের পরবর্তী সময় থেকে রাষ্ট্রযন্ত্রে তার ক্ষমতা বা প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠা করে তিনি অতি দ্রুত বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক এক গণতান্ত্রিক ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার প্রয়াস পান, যা তাকে এ দেশের গ্রামগঞ্জ থেকে শহর-নগরে অত্যন্ত জনপ্রিয় করে তোলে উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ৭ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান।বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT