শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সংসদ সদস্য হেলালকে এমইউজে’র নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ পড়েছেন

নিউজ ডেস্ক : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে
ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে খুলনা প্রেসক্লাবে আসলে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, এমইউজের সহসভাপতি মাসুদুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল আলম এবং নির্বাহী সদস্য কনক রহমান, ডি এম রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী, এমইউজের সদস্য এম এ হাসান, মুস্তাফিজুর রহমান পারভেজ, আজিজুল ইসলাম, নুরুল আমিন নুর। এ সময় সংসদ সদস্য পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT