শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া বিষে ৫ লক্ষ টাকার মাছ নিধন খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে ব্যাপক আয়োজনে নতুন কুঁড়ি শুভ উদ্বোধন ​উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত খুলনা লবনচোরা থানার সেকেন্ড অফিসার

  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ পড়েছেন

স্টাফ রিপোর্টার : অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার), বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উন্মোচন এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে সাহসীকতা ও পেশাগত কর্মদক্ষতার ভূমিকার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) পেয়ে ভূষিত হলেন খুলনার লবনচোরা থানার সেকেন্ড অফিসার মো. আশরাফুল আলম।

তিনি (২৬ সেপ্টেম্বর( ঢাকা রাজারবাগাস্থ পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাউদ্দিন আহমেদ তাঁকে আনুষ্ঠানিকভাবে পিপিএম এ ব্যাচ পরিয়ে দেন।

খুলনা জেলার রূপসা থানায় কর্মরত থাকা অবস্থায় একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখেন এসআই আশরাফুল। তাঁর এই ধারাবাহিক কর্মদক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে রাষ্ট্রীয় এই পদকে ভূষিত করেন।

এসআই মো. আশরাফুল আলম পিপিএম (বার) বলেন, “এ সম্মান শুধু আমার একার নয়, এটি রূপসাসহ খুলনাঞ্চলের সর্বস্তরের সাধারণ মানুষের। আমি এই অর্জন লবনচোরা ও রূপসাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম। এই স্বীকৃতি ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চান।

তিনি আরও বলেন, বিশেষ করে এই অর্জনের পিছনে

সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. সাইফুল ইসলাম ও রূপসা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান স্যার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT