শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

যুবদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদকে অভিনন্দন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৪ পড়েছেন

বিশেষ প্রতিনিধি : যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। গত ৩ জুন আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদিত হয় এবং ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
​ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত এম তমাল আহমেদ অতীতে যশোর জেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ দীর্ঘদিন জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বহু মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মুখোমুখি হওয়া সত্ত্বেও দলীয় আদর্শে অবিচল থেকে তিনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি যশোরের প্রয়াত প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আস্থাভাজন ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে বিজয়ী বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
​নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে যশোর জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এক প্রতিক্রিয়ায় এম তমাল আহমেদ দলের আদর্শে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই অর্জনের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদকে অভিনন্দন জানয়িছেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক সংযোগ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মিশারুল ইসলাম মনিরসহ সংযোগ প্রতিদিন পরিবারবর্গ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT