
যশোর অফিস : যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব রোববার শুরু হয়েছে। প্রথম সেমিফাইনালে মণিরামপুর উপজেলা দলকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সদর উপজেলা দল। ম্যাচের শুরুতেই, ২য় মিনিটে একমাত্র গোলটি করেন সদরের খেলোয়াড় হাসান।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মণিরামপুর দলের কিংকর।
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এতে মুখোমুখি হবে চৌগাছা ও অভয়নগর উপজেলা দল। ওই ম্যাচের বিজয়ী দল আগামী ২০ নভেম্বর সদর উপজেলার বিপক্ষে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে।
আয়োজক কমিটি জানিয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা এবং রানার্সআপ দলকে দেওয়া হবে দেড় লাখ টাকা প্রাইজমানি। যশোর জেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply