প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৪:১০ এ.এম
যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে যশোর সদর
যশোর অফিস : যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব রোববার শুরু হয়েছে। প্রথম সেমিফাইনালে মণিরামপুর উপজেলা দলকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সদর উপজেলা দল। ম্যাচের শুরুতেই, ২য় মিনিটে একমাত্র গোলটি করেন সদরের খেলোয়াড় হাসান।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মণিরামপুর দলের কিংকর।
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এতে মুখোমুখি হবে চৌগাছা ও অভয়নগর উপজেলা দল। ওই ম্যাচের বিজয়ী দল আগামী ২০ নভেম্বর সদর উপজেলার বিপক্ষে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে।
আয়োজক কমিটি জানিয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা এবং রানার্সআপ দলকে দেওয়া হবে দেড় লাখ টাকা প্রাইজমানি। যশোর জেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com